মোঃ তুহিন দেওয়ান: ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক দেওয়ান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় তিনি রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। এক শোকবার্তায় তিনি বলেন,
“ফজলুল হক দেওয়ান ছিলেন তজুমদ্দিনের আওয়ামী রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে গড়া একজন ত্যাগী নেতা, দক্ষ সংগঠক এবং মানবসেবায় নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য নেতাকে হারালাম।”
এমপি শাওন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ভোলা জেলা আওয়ামী লীগ পরিবারও তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
Leave a Reply