1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ভূরুঙ্গামারীতে বজ্রপাতে আহত ৬; সবাইকে সচেতন থাকার আহ্বান

  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৬১ বার

এস এম মনিরুজ্জামান/ স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম আঙ্গাতী পাড়ায় বজ্রপাতে দুই শিশুসহ ছয়জন আহত হয়েছেন। রবিবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ শুরু হওয়া বজ্রপাতের সময় মাঠের পাশে অবস্থানরত কয়েকজন ব্যক্তি বিদ্যুৎ চমকসহ বজ্রাঘাতে আহত হন। আহতরা হলেন—

১. মাহমুদুল হাসান কামরুল (৩০)
২. সুমাইয়া খাতুন (১৪)
৩. সুখজান (৪৫)
৪. মাসরুল ইসলাম (৫)
৫. মুহিববুল্লাহ (২৭)
৬. সাগর আলী (২০)

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে সবাই সুস্থ আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাথরডুবি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আব্বাস আলী। তিনি বলেন, “ঘটনার পর সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।”

বজ্রপাতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ঝড়-বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন এবং সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews