1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ঘুষ নেওয়ার অভিযোগে চৌদ্দগ্রামে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সহ বরখাস্ত ২

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৭৭ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সেবাগ্রহীতাদের নিকট থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মুন্সীরহাট ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত দুইজন সরকারি কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুইজন হলেন: মুন্সীরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহায়ক মো. মনিরুজ্জামান। শুক্রবার (৯ মে) দুপুরে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভূমি অফিসের অভিযুক্ত এই দুই কর্মকর্তা সেবাগ্রহীতাদের দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি করে আসছেন। টাকা ছাড়া তারা কোনো কাজই করতেন না। সাম্প্রতিক সময়ে তাঁদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। ঘুষ নেওয়ার অভিযোগটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার দৃষ্টিগোচর হলে তিনি গত ৭ মে এই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন এবং এ বিষয়ে বিধি মোতাবেক কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার (৭ মে) মুন্সীরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহকারী মো. মনিরুজ্জামানকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। দুজনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করার ব্যবস্থা নেওয়া হয়।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামাল হোসেন জানান, সরকার বর্তমানে ভূমি সেবাকে পুরোপুরি ক্যাশলেস করেছে। নামজারি কিংবা ভূমি উন্নয়ন করসহ সব ধরনের সেবা এখন অনলাইনে সম্পন্ন করা যায়। এ অবস্থায় ভূমি অফিসে কোনো ধরনের নগদ লেনদেনের সুযোগ নেই।

ইউএনও আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে এবং তাদের অফিসে আরও কেউ এমন অনিয়মে জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews