1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

লামায় জুয়ার আসর থেকে আটক ১০

  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১২১ বার

মোঃ শফিকুল ইসলাম : বান্দরবানের লামা থানার পুলিশ মধ্যরাতে জুয়ার আসরে হানা দিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছেন। ৯ জনকে ৭ দিন করে সাজা দিয়ে জেলহাজতে প্রেরণ, ১শ’ টাকা জরিমানায় ছাড় পেলেন একজন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে একদল জুয়াড়ি লামা সদর ইউপিস্থ মেরাখোলা হিন্দুপাড়া মিলন পালের বসত ঘরে জুয়ার আসর বসায়। খবর পেয়ে পুলিশ টহল অভিযান করে রাত ৩ টায় ১০ জনকে আটক করে।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৯ জনকে ৭ দিন করে জেল ও একজনকে ১ শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলো- ১. আব্দুল মালেক (৪০), ২. মো. পায়েল হোসেন (২৮), ৩. মো. কায়েস (২৮), ৪. আব্দুল খালেক (৩০), ৫. মো. আইয়ুব (২৬), ৬. শংকর বসাক (৪২), ৭. মো. আলতাফ হোসেন (৩৮), ৮. মো. আইয়ুব আলী (২৫), ৯. মো. ওসমান (২৪) । এছাড়া ১শ’ টাকা জরিমানায় ছাড়া পায় নিলয় দে (২৮)।

লামা থানা অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, আইনি পক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত ৯ জনকে রবিবার দুপুরে বান্দরবান জেলহাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews