1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে গরু চুরির আতঙ্কে খামারীরা

  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৩৮ বার

কালীগঞ্জ (গাজীপুর ) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির আতঙ্কে রাত কাটাচ্ছেন খামারীদের। কোন ভাবেই বন্ধ হচ্ছে না গরু চুরি। শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে জাংগালিয়া ইউনিয়নের নরুন গ্রামের শাহ সোহাগ মিয়ার বাড়ী থেকে ১ টি গাভী গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। এই গরু চুরি নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় শাহ সোহাগ মিয়া সন্ধ্যায় তার ১ টি গরু গোয়ালে রেখে ঘুমিয়ে পরে। পরে ফজরের নামাজের সময় ওঠে দেখেন তার গোয়ালে গরু নেই। আশ-পাশের অনেক খোজা খুঁজি করে কোন সন্ধান পায়নি। এ নিয়ে আতঙ্কে রয়েছে এলাকার খামারীরা।

গরু চুরির বিষয়টি নিয়ে কথা হয় এলাকাবাসীর সাথে তারা বলেন, এই অবস্থা চলতে থাকলে মানুষ আর গরু লালন-পালন করবেনা। বর্তমান সময়ে গরু লালন-পালন করা অনেক কষ্টের ব্যাপার। সারাদিন কাজ করে রাত জেগে গরু পাহারা দিতে হয়। কিছুদিন আগে চোর আটক হলেও প্রতিনিয়ত ঘটছে একের পর এক চুরির ঘটনা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “যেসব এলাকায় গরু চুরির প্রবণতা বেশি, সেখানে পুলিশ টহল জোরদার করা হয়েছে। সম্প্রতি অভিযান চালিয়ে গরু উদ্ধার, পিকআপ জব্দ ও চোর আটক করেছি।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews