1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

টুঙ্গিপাড়ায় পরকীয়া প্রেমের টানে ঘর ছেড়েছে

  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৩৫ বার

বিশ্বজিৎ চন্দ্র সরকার: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে পরকীয়ার জেরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। জানা যায়, হেকমত বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী বিশ্বাসের স্ত্রী মিনা বেগম পরকীয়া প্রেমের টানে তিনটি সন্তান ও স্বামীকে ফেলে ঘর ছেড়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিনার সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল স্বামীর বোনজামাই বাগেরহাট জেলার লোকমান মোল্লার ছেলে আরিফ মোল্লার। ২০২৫ সালের ২৭ এপ্রিল রবিবার,স্বামী বাড়িতে না থাকার সুযোগে মিনা ও আরিফ একত্রে বাড়ি থেকে বের হয়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন। পরে পাটগাতী বাজারে স্থানীয় লোকজন তাদের আপত্তিকর অবস্থায় আটক করে উভয় পরিবারের কাছে খবর পাঠান। পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষের আত্মীয়রা এসে তাদের উদ্ধার করে।

ঘটনার পর মিনাকে তার পিত্রালয়ের লোকজন নিয়ে যায়। এ বিষয়ে মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, “আমি সামাজিকভাবে চরম অপমানিত ও ভেঙে পড়েছি। আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আজ আমি দিশেহারা। এই ঘটনার পর আমি আর আমার স্ত্রীর সঙ্গে সংসার করতে পারবো না।” তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ আইনি সমাধানের দাবি জানান।

এদিকে এলাকাবাসী মা হারা তিনটি শিশুর মানবেতর জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এমন নৈতিক অবক্ষয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews