1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন 

  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৫৪ বার

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে সেলাই, হস্তশিল্প ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ মে) সকালে কালিগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।

পৌর অফিস সূত্রে জানা গেছে, সেলাই, বিউটিফিকেশন ও হস্তশিল্পসহ মোট ৩ টি ক্যাটাগরিতে প্রশিক্ষণ নিচ্ছেন ৭০ জন প্রশিক্ষণার্থী। সেলাই ও বিউটিফিকেশন ক্যাটাগরিতে ২০ জন করে মোট ৪০ জন এবং হস্তশিল্পের প্রশিক্ষণ নিচ্ছেন ৩০ জন। প্রত্যেক প্রশিক্ষনার্থী যাতায়াত ভাতা বাবদ দৈনিক ১’শ টাকার পাশাপাশি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের জন্য থাকছে বিশেষ প্রণোদনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, উপজেলা প্রকৌশলী রেজাউল হক,  কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার ও জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমসহ পৌর কার্য্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এবং পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, বর্তমান সমাজে হাতে কলমে কাজ শিখে অনেকেই সাবলম্বী হয়েছেন। এখন আর ঘরে বসে বেকার জীবন পার করতে হয় না। আপনারাও এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা আপনাদের পাশে থেকে সহযোগীতা করবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews