1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আলীকদমে মোবাইল কোর্টে ৪ মাদকসেবীর জেল-জরিমানা

  • আপডেট টাইম : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২৫ বার

মোঃ শফিকুল ইসলাম: শুক্রবার দিবাগত রাতে বান্দরবানের আলীকদম উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জন ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত হচ্ছেন- নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দার পাড়া হাফেজ আহমদের ছেলে মোঃ সাদেক হোসেন ও আবুল হাশেমের ছেলে মোঃ হাবিব উল্লাহ, চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টাখাইয়া গ্রামের মনজুর আলমের ছেলে মোঃ মুবিন মিয়া ও আবাসিক এলাকার আবু তাহেরের ছেলে মোঃ আলম। তিনি চৈক্ষ্যং ইউনিয়ন কৃষকদলের সভাপতি।

উপজেলা নিবাহী অফিসার জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে সঙ্গীয় ফোর্স থানা পুলিশের প্রসিকিউশনে মাদকসেবীদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবাসহ মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী আটককৃতদের মধ্যে ৩ জনকে ১৫ দিন করে এবং ১ জনকে ৬০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে ৪ জনকে ৪০০/- অর্থদন্ড প্রদান করা হয়েছে।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, শনিবার তাদেরকে বান্দরবান জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews