1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চৌদ্দগ্রামের বন্যা দুর্গতরা ১০টি ঘর পেলেন

  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার

মাহবুবুর রহমান মিয়াজী: বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র গৃহহীন মানুষের নিজ বসতভিটায় বিশেষ আবাসন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
২০২৪ সালের বন্যায় কুমিল্লায় ক্ষতিগ্রস্ত গৃহহীনদের ৩০০টি ঘর হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা কর্তৃক বিশেষ আবাসন নির্মাণ প্রকল্পের মধ্যে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জন্য নির্মিত ১০টি ঘর উদ্বোধন করা হয়। আশ্রয়ণ প্রকল্পের ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন এসব গৃহনির্মাণ বাস্তবায়ন করেছেন।
ভার্চুয়ালি রাজধানী ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামের উপকারভোগী মো. আলম মিয়ার বাড়ির সামনে থেকে অনুষ্ঠানটি সংযুক্ত হয়।
বন্যা দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘গত বছরের বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা বুঝতে পেরেছি বন্যা শেষ হবার পর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কুমিল্লা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর।’
তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের হিসেবে আমাদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো যে দায়িত্ব ছিল আমরা তা পালন করেছি। বাংলাদেশ সেনাবাহিনী গৃহহীনদের এসব ঘর তৈরি করে দিয়েছে, তারাসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান, মুখ্য সচিব সিরাজ উদ্দিন, আশ্রয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মনিরুল ইসলামসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews