1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

পাবনা জেলার সুনামধন্য কথাসাহিত্যিক আবদুল মান্নান সরকার

  • আপডেট টাইম : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২২২ বার

মনি হায়দার: বাংলা কথাসাহিত্য যেকজন কথাশিল্পীর হাত ধরে অর্জন করেছে বিশেষ মাত্রা, আবদুল মান্নান সরকার সেই মাত্রা বিশেষে অন্যতম গুরুত্বপূর্ণ কথাকার। পুরোটা যায়জীবন তিনি উপহার দিয়েছেন বাংলা সাহিত্যে চর্চা করে, গল্প ও উপন্যাস রচনার মধ্যে দিয়ে।
পাথার,যাত্রাকাল,কৃষ্ণপক্ষ, দুই খন্ডে – জনক, উদ্বাস্তু,আরশীনগর, পিতিপুরুষ আবদুল মান্নান সরকারের উপন্যাস।
গল্পগ্রন্থ- নিরাকের কাল, দুই দিগন্তের যাত্রী, নীল পাথরের বিষ।
সম্প্রতি বিশিষ্ট প্রাবন্ধিক ফাল্গুনী তানিয়া- ‘পাঠ ও পর্যবেক্ষণে বাংলাদেশের সাহিত্য’ শিরোনামে গুরুত্বপূর্ণ প্রবন্ধগ্রন্থে আবদুল মান্নান সরকারের ‘পিতিপুরুষ’ উপন্যাস সম্পর্কে প্রণিধানযোগ্য আলোচনা করেছেন।
আজ এই গুনী ও গুরুত্বপূর্ণ কথাশিল্পী আবদুল মান্নান সরকারের জন্মদিনে অথৈ শুভেচ্ছা সৌরভ…
শেষ বারতা, আবদুল মান্নান সরকার সহজাত প্রবৃত্তির মানুষ। অনেকটা কৃষকের আবরণে নিজেকে আবদ্ধ করে রাখেন। নগরের সাহিত্য সংস্কৃতির পন্ডিতেরা কথাশিল্পী আবদুল মান্নান সরকারকে ঠিক গ্রহণ করতে পারে নাই..কৌলিন্যের দাপটে। কিন্তু আমি ধারনা করি একদিন এইসব কৌলিন্যেধারী সাহিত্যের নিকৃষ্ট মহাজনেরা হারিয়ে যাবে গর্তে, সগৌরবে টিকে থাকবে আবদুল মান্নান সরকার ও তার বিচিত্র রচনাসমূহ!

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews