1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ভাইয়ের বাইক থেকে ছিটকে পড়া যুবককে পিষে দিল পিছনের কাভার্ড ভ্যান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
নিহত যুবকের নাম ইমন সরকার (২২)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। তিনি কুমিল্লার কোটবাড়িতে বড় ভাই সুমন সরকারের ভাড়া বাসায় থাকতেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন ও সুমন রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে বের হয়ে বাইকে করে টমছম ব্রিজের দিকে যাচ্ছিলেন। পথে রামমালা পানির ট্যাংক মোড়ে রাস্তার পাশে থেমে থাকা অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন ইমন। এ সময় পেছন থেকে আসা কাভার্ড ভ্যানের চাপায় তিনি ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় আহত সুমন হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী শাহাদাৎ হোসেন বলেন ‘রাস্তার এই অংশে আশপাশের দোকানদারেরা প্রতিদিন রাস্তার ওপর ফলের ক্যারেট রেখে দেয় এবং অটো-মিশুকের চালকেরা রাস্তার অর্ধেক দখল করে রাখে। এতে রাস্তা সংকীর্ণ হয়ে যায়। আজকে সেই অটো-মিশুকের জন্যই এত বড় দুর্ঘটনা।’
আরেক প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, ‘দোকানদারদের বলেও আমরা তাঁদের রাস্তার ওপর থেকে সরাতে পারি না। আজকের এই দুর্ঘটনার জন্য এখানকার অবৈধ দোকানদারেরা দায়ী।’
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews