1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

কালিগঞ্জে জুয়ার আসর থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ

  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার

কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে জুয়ার আসর থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ।
২০ এপ্রিল রোববার গোপন সংবাদের ভিত্তিতে বক্তারপুর ইউনিয়নের ফুলদি এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জুয়ারীদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফুলদী উত্তরপাড়া এলাকার মৃত আফসার উদ্দিন শেখের ছেলে মো. আব্দুল শেখ (৪১), মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. গফুর শেখ (৬০), পোটান এলাকার কফিল উদ্দিন পাঠানের ছেলে মো. আমির হোসেন (৪৫) এবং দেওপাড়া এলাকার বেলায়েত হোসেনের ছেলে সানোয়ার আল সানি ইফতি (২৫)।
দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে জুয়া খেলা চলছিল। পুলিশি অভিযানের মাধ্যমে অবশেষে এই জুয়া চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় এলাকাবাসী ।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার  ফুলদী এলাকার জনৈক ছাদেক খানের আম বাগানে অভিযান চালানো হয়। অভিযানে জুয়ার আসর থেকে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ১,৬৪০ টাকা জব্দ করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে ‘পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭’-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews