1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

বিচার ও সংস্কারের আগে নির্বাচন চাইলে জনগণ তাদের প্রত্যাখান করবে’

  • আপডেট টাইম : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৮০ বার

কুমিল্লা প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক এবং মহানগর এনসিপি নেতা আবু রায়হান বলেছেন, গণহত্যার বিচার ও সংস্কারের আগে কেউ নির্বাচন চাইলে জনগণ তাদের প্রত্যাখান করবে। পর্যাপ্ত সংস্কারের আগে নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। একটি রাজনৈতিক দল নির্বাচনের জন্য উন্মাদ হয়ে গেছে। যারা জুলাই আগস্টের চেতনাকে ধারণ করে না, তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এবং লুটপাটের জন্য নির্বাচন করছে।
এই মুহূর্তে নির্বাচন হলে অতীতের মতোই ফ্যাসিবাদ কায়েম হবে। তাই নির্বাচনের আগে সব সেক্টরে পর্যাপ্ত সংস্কার করতে হবে। সংস্কারের মাধ্যমে জনগণের সব অধিকার নিশ্চিত করতে হবে।রোববার (১৩ এপ্রিল) দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ১ শত ৮০ জন যোদ্ধার মধ্যে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করা হয়। এসব কার্ডের মাধ্যমে আহত যোদ্ধারা সব সরকারি হসপিটালে বিশেষ গুরুত্ব সহকারে চিকিৎসা সেবা পাবেন।
আবু রায়হান বলেন, নির্বাচন এবং দেশ পরিচালনায় ভিনদেশি প্রেসক্রিপশন আর চলবে না। আমরা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা রক্ষার দায়িত্বও আমাদের সবার। অত্যন্ত দুঃখের বিষয় একটা গোষ্ঠী জুলাই গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকার করতে চায় না। তারাই নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এসব চক্রান্তকারীদের আহত যোদ্ধারাই জবাব দেবেন।
জুলাই আন্দোলনে আহতদের যাচাই-বাছাই কমিটির সদস্য ডা. রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. সারোয়ার রেজা আকবর। তিনি বলেন, আপনারা জুলাই-আগস্ট যোদ্ধারা দেশের সম্পদ। আপনারা জীবন বাজি রেখে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করেছেন। এদেশকে রক্ষা করার দায়িত্বও আপনাদের।
এসময় জুলাই আন্দোলনে আহতদের মধ্যে মোট ১ শত ৮০ জনকে স্বাস্থ্যকার্ড প্রদান করা হয়। এ কার্ডের মাধ্যমে তারা দেশের সব সরকারি হাসপাতালে বিশেষ সুযোগ-সুবিধা পাবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews