1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

কুমিল্লার পশুর হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৮ টি খাসিসহ ৯ জনকে আটক করেছে

  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের মীরশ্বার্নী ঐতিহ্যবাহী গরু-ছাগলের হাটে অবৈধ উপায়ে খাসি/বকরির পেটে পাইপ ঢুকিয়ে পানি ঢেলে ওজন বাড়ানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৬৮ টি খাসিসহ ৯ জন কে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে।
দীর্ঘদিন ধরেঅভিযোগ রয়েছে মীরশ্বার্নী পশুর হাটে খাসি/বকরি বিক্রয় করার পূর্বে পেটের মধ্যে পাইপ ঢুকিয়ে পানি ঢেলে ওজন বাড়ানো জন্য পেট ফুলানো হয়। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন কয়েকদিন যাবত নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন নিয়োগ করে গোপন তথ্যে সংগ্রহ করেন। বুধবার (৯ এপ্রিল) বিকেলে ক্রেতা সেজে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা স্থলে উপস্থিত হয়ে খাসি/বকরির পেটের মধ্যে পাইপ ঢুকিয়ে পনি ঢালতে থাকা অবস্থায় হাতেনাতে ০৯জনকে এবং বিভিন্ন রং এর ৬৮টি খাসি/বকরি আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গীয় আনসার বাহিনীর সদস্য ও কার্যালয়ের স্টাফ এবং থানা পুলিশের একটু চৌকস টিম এই মোবাইল কোর্টকে সহায়তা করেন। কোর্ট চলাকালে স্থানীয় জনগণ, বাজার কমিটি ও বাজারের বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন, মহাসড়কের বিভিন্ন গাড়ির ড্রাইভারগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী হাতেনাতে ধৃত ৯ জন আসামির মধ্যে ৪ জনের প্রত্যেককে ১ মাসের কারাদন্ড এবং ৫ জনের প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
এছাড়াও আটককৃত ৬৮টি খাসি/বকরির মধ্যে একটির মুখ এবং মলদ্বার দিয়ে পানি বের হতে থাকা অবস্থায় তৎক্ষণাৎ ঘটনা স্থলে ১ খাসি মারা যায়। যা নির্দোষ আবলা প্রাণির প্রতি মানুষের এক নিষ্ঠুরতম ও জঘন্যতম আচরণ। অবশিষ্ট ৬৭টি খাসি/বকরির স্বাস্থ্য ঝুঁকি থাকায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্বাবধানে স্থানীয় ব্যক্তি পেয়ার আহম্মেদ এর নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও পালনের শর্তে আদালতের আদেশ অনুযায়ী জিম্মা দেয়া হয়।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।

আপডেট নিউজ

কুমিল্লার পশুর হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৮ টি খাসিসহ ৯ জনকে আটক করেছে
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের মীরশ্বার্নী ঐতিহ্যবাহী গরু-ছাগলের হাটে অবৈধ উপায়ে খাসি/বকরির পেটে পাইপ ঢুকিয়ে পানি ঢেলে ওজন বাড়ানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৬৮ টি খাসিসহ ৯ জন কে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে।
দীর্ঘদিন ধরেঅভিযোগ রয়েছে মীরশ্বার্নী পশুর হাটে খাসি/বকরি বিক্রয় করার পূর্বে পেটের মধ্যে পাইপ ঢুকিয়ে পানি ঢেলে ওজন বাড়ানো জন্য পেট ফুলানো হয়। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন কয়েকদিন যাবত নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন নিয়োগ করে গোপন তথ্যে সংগ্রহ করেন। বুধবার (৯ এপ্রিল) বিকেলে ক্রেতা সেজে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা স্থলে উপস্থিত হয়ে খাসি/বকরির পেটের মধ্যে পাইপ ঢুকিয়ে পনি ঢালতে থাকা অবস্থায় হাতেনাতে ০৯জনকে এবং বিভিন্ন রং এর ৬৮টি খাসি/বকরি আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গীয় আনসার বাহিনীর সদস্য ও কার্যালয়ের স্টাফ এবং থানা পুলিশের একটু চৌকস টিম এই মোবাইল কোর্টকে সহায়তা করেন। কোর্ট চলাকালে স্থানীয় জনগণ, বাজার কমিটি ও বাজারের বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন, মহাসড়কের বিভিন্ন গাড়ির ড্রাইভারগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী হাতেনাতে ধৃত ৯ জন আসামির মধ্যে ৪ জনের প্রত্যেককে ১ মাসের কারাদন্ড এবং ৫ জনের প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
এছাড়াও আটককৃত ৬৮টি খাসি/বকরির মধ্যে একটির মুখ এবং মলদ্বার দিয়ে পানি বের হতে থাকা অবস্থায় তৎক্ষণাৎ ঘটনা স্থলে ১ খাসি মারা যায়। যা নির্দোষ আবলা প্রাণির প্রতি মানুষের এক নিষ্ঠুরতম ও জঘন্যতম আচরণ। অবশিষ্ট ৬৭টি খাসি/বকরির স্বাস্থ্য ঝুঁকি থাকায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্বাবধানে স্থানীয় ব্যক্তি পেয়ার আহম্মেদ এর নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও পালনের শর্তে আদালতের আদেশ অনুযায়ী জিম্মা দেয়া হয়।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews