1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

কুমিল্লার কারাগারে জুতার ভেতর ৯১ গ্রাম গাঁজা আত্মীয়কে দিতে গিয়ে শান্ত নামের এক যুবক আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে জুতার ভিতরে বিশেষ কৌশলে গাঁজা সরবরাহ করতে গিয়ে ধরা খেয়ে শ্রীঘরে এক হাজতির আত্মীয়। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মো. শান্ত নগরীর রানীর বাজারের জুলমত মিয়ার ছেলে। মঙ্গলবার তাকে আটক করে পুলিশে সোপর্দ করে কারা কর্তৃপক্ষ।
কারাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার শান্ত সদর দক্ষিণ নেওরা এলাকার খোরশেদ আলম ছেলে হাজতি মোতাহার হোসেনের কাছে জুতার ভিতরে করে গাঁজা কারাগারের ভেতরে পাঠায়। জুতা ও কাপড় জমা দেওয়ার পর রিসিট এর জন্য অপেক্ষা করতে থাকে শান্তসহ একজন। কারাগারের ক্যান্টিনে জুতার সাইজ দেখে সন্দেহ হলে, জুতা কাটার পর ভেতরে ৯১ গ্রাম গাঁজা পায় কারারক্ষীরা। তখন রিসিট এর জন্য অপেক্ষায় থাকা শান্তর সহকর্মী দৌড়ে পালিয়ে গেলেও শান্তকে আটক করে কারারক্ষীরা। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন আমার দেশকে বলেন, ‘বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। আমরা খুবই সতর্কতার সাথে কাজ করছি।

জুতার ভিতরে করে গাঁজা কারাগারের ভেতরে পাঠানোর পর কারা ক্যান্টিনে চেক করার সময় গাঁজা দেখতে পায় কারারক্ষীরা। আমরা আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেছি। দু’জন প্রবেশ করেছে। একজন আটক করা হয়েছে। আরেক জন পালিয়ে গেলেও তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews