1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জার প্রতি সংহতি প্রকাশে নো ওয়ার্ক, নো স্কুল ও বিক্ষোভ কর্মসূচী

  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে গাজায় ইসরাইলী নৃশংসতার প্রতিবাদে নো ওয়ার্ক, নো স্কুল ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (০৭ এপ্রিল) সকালে উপজেলার পৌরসভার কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ থেকে ওই কর্মসূচীর সূচনা হয়। সরে জমিনে দেখা যায়, সকালে সরকারী শ্রমিক কলেজ মাঠে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, নানা বয়স ও শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটে। এসময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকাসহ হরেক রকম শ্লোগান সম্বলিত প্লে কার্ড প্রদর্শন করতে দেখা যায়। সকলের অংশগ্রহণে এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়।পরে একটি মিছিল পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে গিয়ে শেষ হয়। সেখানে মিছিলে অংশগ্রহণকারীরা বক্তব্য প্রদান করেন।

এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনজুড়ে ইসরাইলী দখলদার বহিনী কর্তৃক যে নির্মম, অমানবিক গণহত্যা চালানো হয়েছে তা ইতিহাসে বিরল। সেখানকার মানুষকে তাদের পৈতৃক ভিটা ফেলে অনত্র সরে যেতে বাধ্য করা হয়েছে। আমরা বাংলাদেশের আপামর জনতার পক্ষ থেকে ফিলিস্তিনি ভাইদের প্রতি সংহতি প্রদর্শনের পাশাপাশি একটি কথা জানিয়ে দিতে চাই “আমরা বাংলাদেশীরা ফিলিস্তিনি ভাইদের পাশে আছি”।

বক্তারা আরো বলেন, ভিনদেশী মদদপুষ্ট ইসরাইলী হায়েনা বাহিনীকে ছাড় দেওয়ার সময় শেষ হয়ে গেছে। জাতিসংঘ ও মুসলিম দেশের নেতাদের কাছে আহবান থাকবে তারা যেন অতিসত্ত¡র ফিলিস্তিনিদের পাশে দঁড়ান। ইসরাইলী দখলদারদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করার এখনই উপযুক্ত সময়।

কালীগঞ্জ- গাজীপুর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews