1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের উপর হামলা থানায় মামলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৫৬ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী এলাকার ফুলের নাউড়ী গ্রামের এনায়েত উল্লা মিন্টু গং এর নেতৃত্বে গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে পুর্ব পরিকল্পনা অনুযায়ী একই গ্রামের সাংবাদিক ইউছুফ ভূঁইয়া ও তার পরিবারের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে।  এ সময় প্রতিপক্ষের হামলায় ওই সাংবাদিক সহ তার পরিবারের আরো দুইজন সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের কে স্হানীয় লোকজনের সহায়তায় চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।  ঘটনাটি ঘটেছে গত (২১ মার্চ) শুক্রবার সকালে উপজেলার গুনবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামে। এ ঘটনায় সাংবাদিক ইউছুফ এর মা রজ্জবের নেছা বাদী হয়ে ওইদিন বিকেলে তিনজনকে বিবাদী করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে সাংবাদিক ইউছুফ ভূঁইয়া তার পৈত্রিক সুত্রে মালিকানাধিন ফসলী জমিনে খাল থেকে সেচ পাম্পের মাধ্যমে পানি দিচ্ছিলেন। এ সময় প্রতিবেশী এনায়েত উল্লাহ মিন্টুর নেতৃত্বে আমিন উল্লাহ ও রবিউল হক গং সাংবাদিক কে একা পেয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় সাংবাদিক ইউছুফ ভূঁইয়ার চিৎকারের আওয়াজ শুনে তার মা রজ্জবের নেছা ও বোন মরিয়ম আক্তার এগিয়ে আসলে সন্ত্রাসী কায়দায় তাদের কে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে তাদের শোর-চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার বিকালে ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেয়ে পরদিন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, ‘প্রতিবেশী কর্তৃক সাংবাদিক পরিবারের উপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews