1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

চৌদ্দগ্রামে প্রভাবশালী কর্তৃক অসহায় পরিবারের মুল্যবান গাছ কর্তন, ক্ষতির পরিমান প্রায় ২ লাখ টাকা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৫০ বার
  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় একটি প্রভাবশালী পরিবার কর্তৃক প্রতিবেশী একটি অসহায় পরিবারের প্রায় ১৫/২০ টি বড় সাইজের সেগুন গাছ জোরপূর্বক কেটে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে চৌদ্দগ্রাম পৌরসভাধিন শ্রীপুর উত্তর পাড়া এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগি গাজী আবু বক্কর ছিদ্দিক বাদী হয়ে একই এলাকার মৃত আব্দুর কাদেরের ছেলে শাহজাহান প্রকাশ সেলিম (৫৪), জাহাঙ্গীর আলম (৫২) ও সুমন (৩৮) বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগসূত্রে জানা গেছে, গত ১২ মার্চ সকালে আবু বক্কর ছিদ্দিক জরুরি কাজে কুমিল্লায় যাওয়ার পর পুর্বপরিকল্পনা অনুযায়ী পাশ্ববর্তী প্রভাবশালী সেলিম এর নেতৃত্বে জাহাঙ্গীর ও সুমন গং জোরপূর্বক আবু বক্কর ছিদ্দিকের বসত বাড়ীর পাশে লাগানো ১৫/২০ টি সেগুন গাছ কেটে ফেলে। এতে গাজী আবু বক্কর ছিদ্দিক এর প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বাড়ি খবর পেয়ে তিনি কুমিল্লা থেকে ফিরে এসে গাছ কাটা বাধা দিলে অভিযুক্তরা তার উপর হামলার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকদের সহযোগিতায় তিনি প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পান। ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এ ঘটনায় পরদিন স্থানীয়দের পরামর্শে তিনি প্রভাবশালী তিনজনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews