1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৮২ বার

চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। মিছিল শেষে উপজেলা প্রশাসক মোঃ জামাল হোসেন বরাবর স্মারকলিপি দিয়েছে উপজেলা যুবদল।

মঙ্গলবার(১৮ মার্চ) বিকেলে দলের উপজেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদে যায় নেতাকর্মীরা। উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহীর হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গুনবতী ইউনিয়ন বিএনপি আহ্বায়ব আ ন ম সলিমুল্লাহ টিপু, আলকরা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল, উপজেলা তাঁতী দলের সভাপতি সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন পাটোয়ারী নুরু, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন আল মামুন, চিওড়া ইউনিয়ন বিএনপি সেক্রেটারি কাজী রকিব, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা যুবদল সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ন আহ্বায়ক মিয়া মোঃ জুবায়ের, পৌর যুবদল আহ্বায়ক মোঃ হাসান, বাতিসা ইউনিয়ন যুবদল আহ্বায়ক কামরুল ইসলাম ভুঁইয়া, আলকরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিন পাটোয়ারী প্রমুখ।

উল্লেখ্য, গতকাল ১৭ মার্চ সন্ধায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উপজেলার আলকার ইউনিয়নের লক্ষীপুর গ্রামে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়দলের ১৫ জন নেতাকর্মী আহত হন। ভাংচুর করা হয় ৫/৬ টি বাড়িঘর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews