1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

জামায়াতে ইসলামী একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায় – ডা. তাহের

  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা: জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, ধর্ষন, সন্ত্রাসী, চাঁদাবাজের অভিযোগ নেই,সেই দলই পারবে জাতির প্রত্যাশিত একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে। জনগণ যদি জামায়াতে ইসলামকে একবার সেই সুযোগ দেয়, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধ দেশ জাতিকে উপহার দিবে ইনশাআল্লাহ । তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দূর্নীতি,ধর্ষণ সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠন করতে চায়। জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য রাজনীতি করে না। আমাদের আদর্শিক নেতা মাওলানা সাইয়্যেদ আবুল আ’লা মওদূদী (রহ.) কখনো মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেননি। আমরা আল্লাহর দাসত্ব ও ইসলামের ন্যায়বিচারমূলক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চাই।

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম পৌরসভার আয়োজনে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা মাঠে বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মো.শাহজাহান। পৌর জামায়াতের সেক্রেটারী মোশারেফ হোসেন ওপেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আমীর মু.মাহফুজুর রহমান, উপজেলা সাবেক আমীর ভিপি শাহাবুদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মু,ইয়াছিন,
জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার কর্মপরিষদ সদস্য মু,জয়নাল আবদিন পাটোয়ারী, জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম পৌরসভার সেক্রেটারী মু, বেলাল হোসাইন,জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম পৌরসভা ওলামা ইউনিটের সভাপতি মাওলানা মফিজুর রহমান,শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন,চৌদ্দগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম,কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুতাহের, ঘোলপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াজি উল্লা ভুইয়্যা খোকন, প্রমুখ। এছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্হিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews