1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে ডিবি ও পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

  • আপডেট টাইম : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭২ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে ৫৫ কেজি গাঁজা, ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: উপজেলার কালিকাপুর ইউনিয়নের দ্বিতীয় বদরপুর (মিরশ্বানী টিলা) এলাকার মৃত আলকাছ মিয়ার ছেলে মো: তাজুল ইসলাম (২৮) ও পটুয়াখালীর জেলার সদর থানার মো: আকাব্বর আলীর ছেলে মো: বায়েজীদ হোসেন (৩০)। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সাড়ে বারোটায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল উপজেলার মিরশ্বানী এলাকায় অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নালঘর রাস্তার মাথা থেকে ৫১ কেজি গাঁজা ও ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মো: তাজুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করে। আটককৃত তাজুল ইসলামের বাড়ী উপজেলার কালিকাপুর ইউনিয়নের দ্বিতীয় বদরপুর (মিরশ্বানী টিলা) গ্রামে।

অপরদিকে থানা পুলিশ অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম বাজারের পূবালী ব্যাংকের সামনে থেকে ৪ কেজি গাঁজা সহ পটুয়াখালী জেলার সদর থানার মো: বায়েজিদ ইসলামকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধ মাদক নিয়ন্ত্রণ আইনে চৌদ্দগ্রাম থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews