1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে আইডিয়াল স্কুলে মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে দিবসের প্রথম প্রহরে প্রভাতফেরী, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন, জাতীয় সংগীত ও একুশের গান পরিবেশন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে দিবসটি পালিত হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক কাজী মো: বশির আহমেদ, মো: আহসান উল্লাহ বেপারী, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী কাজী মো: মহিন উদ্দিন নয়ন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. ফখরুদ্দীন ইমন, সহকারী শিক্ষক মাওলানা মো: বেলাল হোসেন, মো: আরমান হোসাইন, মোসা: শাহিদা আক্তার, মোসা: আকলিমা আক্তার, মোসা: নাছরিন আক্তার, শাহিন সুলতানা মুন্নী, মোসা: তাহমিনা আক্তার সহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews