1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে কাজী শিক্ষা বিস্তার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি ও মেধা পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ‘টাকার অভাবে যেন কারো পড়ালেখা বন্ধ না হয়, এ হোক আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে “কাজী শিক্ষা বিস্তার ফাউন্ডেশন” এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের ‘করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়’ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “কাজী শিক্ষা বিস্তার ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী ফরিদ।

অনুষ্ঠানে অতিথি ছিলেন করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মো: বশির আহমেদ, প্রধান শিক্ষক মো: শাহআলম, ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউনুছ মিয়া, একতা বাজার ঈদগাঁহ সফিকিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল কালাম, মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো: শামসুদ্দীন, চাঁন্দকরা এস এ মাধ্যমিক বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক খন্দকার মো: আব্দুল হালিম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ মাস্টার রুহুল আমিন, সমাজসেবক আহসান উল্লাহ বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনির হোসেন খোকন, কাজী মহিন উদ্দিন নয়ন।

করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মো: মনিরুজ্জামান এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, মো: শাহিন আলম, সদ্য অনুষ্ঠিত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী কাজী আহমেদ উমায়ের, করপাটি আইডিয়াল কে.জি স্কুলের সহকারী শিক্ষক মো: আরমান হোসাইন সহ পুরস্কার ও মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews