1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ বুধবার সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে বসতঘরের সামনে থেকে লাশটি উদ্ধার করে। তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গামাটিয়া গ্রামে শশুর বাড়িতেই বসবাস করছেন। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, গত ১৫ ফেব্রুয়ারি সকালে ছেলে আবদুল করিম জনি পাশবর্তী নোয়াপাড়া গ্রামের এরশাদ মিয়ার মেয়ে মাদরাসা ছাত্রী মাইমুনা সুলতানা লুুভনাকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় লুভনার পরিবার থানায় আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এবং দ্রুত তাদের মেয়েকে ফিরিয়ে না দিলে হত্যাসহ গ্রাম ছাড়ার হুমকি দেয়। মঙ্গলবার সকাল থেকে তৈয়ব আলী মানসিকভাবে ভেঙে পড়েন।

তিনি বাড়ির বাইরে বাগানে অবস্থান করেন। রাতেও লুভনার পরিবারের ভয়ে ঘরছাড়া হয়ে বাড়ির পাশের বাগানে দেখে স্থানীয় এক ব্যক্তি তাকে বাড়িতে দিয়ে যায়। একটু পরে তিনি আবার চলে যান এবং আমিও ঘরে তালা লাগিয়ে অন্য বাড়িতে গিয়ে ঘুমাই। বুধবার সকালে বাড়িতে গিয়ে আশ-পাশে ওনাকে খুঁজতে গিয়ে দেখি-আম গাছের ডালের সাথে গামছা পেছানো অবস্থার তৈয়ব আলীর লাশ ঝুলতে থাকে। আমার চিৎকার শুনে লোকজন জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেয়। মেয়ের মা মনোয়ারা বেগম জানান, আমার মেয়ে লুভনাকে নিয়ে তৈয়ব আলীর ছেলে আবদুল করিম জনি পালিয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আত্মীয় স্বজন পুলিশ নিয়ে তাদের বাড়িতে গিয়েছি, তবে কাউকে হুমকি ধমকি দেয়নি। রাঙ্গামাটিয়া গ্রামের রাশেদুল ইসলাম জানান, মেয়ের পক্ষের লোকজন পুলিশ নিয়ে তৈয়ব আলীর পরিবারকে হুমকি ধমকি দেয়। গত কয়েকদিন ধরে তৈয়ব আলী মানসিকভাবে ভেঙে পড়েন। মোহাম্মদ আলী নামের একজন জানান, গত পরশু দিন মেয়ের চাচাসহ পুলিশ এসে তৈয়ব আলীর হাত ধরে টানাটানি করে। গ্রামবাসীর প্রতিবাদে দুইদিনের সময় দিয়ে যায়। হতাশাগ্রস্ত তৈয়ব আলী গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে। আজ তাঁর মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। তবে এটা হত্যা না আত্মহত্যা তদন্ত করে বের করা উচিত।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘তৈয়ব আলী নামের একজনের লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews