1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রী পুড়িয়ে হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান সহ আটক ২

  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৯ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজারে পেট্রোল বোমা হামলায় পুড়িয়ে ৮ বাসযাত্রী হত্যা মামলার অন্যতম আসামী সাবেক চেয়ারম্যান সহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো: উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: সালাহ উদ্দীন আহমেদ মজুমদার ও তার ছেলে কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহ মজুমদার রুমি। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে তথ্যটি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ।

জেলা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় ৮ যাত্রী নিহত হন। এ ঘটনায় গত বছর ভুক্তভোগি বাস মালিক আবুল খায়ের বাদী হয়ে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র‌্যাব প্রধান বেনজীর সহ ১৯০ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার ১১নং আসামী ও তার ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: নেয়ামত উল্লাহ মজুমদার রুমি ৭৯নং আসামী। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ এর একটি আভিযানিক দল কুমিল্লা শহর থেকে শনিবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করে। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘পেট্রোল বোমা মেরে পুড়িয়ে বাসের ৮ যাত্রী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তার ছেলে যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews