1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে অপারেশন ডেভিল হান্টে আরও ২ জন আটক

  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো: উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়া গ্রামের মৃত আব্দুর রকিবের ছেলে মো: জাকির হোসেন (৪২) ও শুভপুর ইউনিয়নের পোটকরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো: সাদ্দাম হোসেন (৩২)। গোপন সূত্রের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুুপুরে বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, ‘দেশে চলমান “অপারেশন ডেভিল হান্ট” এর বিশেষ অভিযানে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ও শুভপুর ইউনিয়ন থেকে দুইজনকে আটক করা হয়েছে। দুইজনই আওয়ামী লীগের পদধারী ব্যক্তি। আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন অপকর্মের সাথে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ রয়েছে। রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দুষ্কৃতিকারী ও অপকর্মের সাথে জড়িতদের গ্রেফতারে এমন অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews