1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়ার স্মরণে অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশু সাইরা মনির মর্মান্তিক মৃত্যু আমার কোনো নেতা কর্মীর উপর অন্যায়ভাবে হামলা করা হলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে…. কামরুল হুদা ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার হাতছানি: মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা মাদকবিরোধী অভিযানে পশ্চিম শিয়ালদীর নিশু আটক চাটমোহরে বিএনপি নেতার ভেজাল দুধ উৎপাদন নিয়ে সংঘর্ষে নিহত-১ ক্ষমতার চেয়ে বড় শক্তি তৃণমূল: বিএনপির সামনে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার চ্যালেঞ্জ বেনাপোলের হার্ডওয়্যার ব্যবসায়ী হযরতআলী ৩,০০০ পিছ, ইয়াবা ট্যাবলেট সহ ডিবি’র হাতে আটক গণঅভ্যুত্থানের পর প্রত্যাবর্তিত চেয়ারম্যানের বিরুদ্ধে বাগান বাজার ইউপিতে বিএনপি-যুবদল-ছাত্রদলের অবস্থান

মাদকবিরোধী অভিযানে পশ্চিম শিয়ালদীর নিশু আটক

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৪ বার

স্টাফ রিপোর্টার: শিহাব আহমেদ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নিশু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। গ্রেফতারকৃত নিশু উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামের মৃত কামাল উদ্দিন শেখ ও শিলা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নানের তত্ত্বাবধানে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ইছাপুরা ইউনিয়নের বাইতুর রহমান হাওলাদার পাড়া জামে মসজিদের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে নিশুকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সিরাজদিখান থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews