1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ঐক্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চৌদ্দগ্রামে উপজেলা বিএনপি’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৩ বার
এম জি শাহ আলম: কুমিল্লার চৌদ্দগ্রামে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান। ২৮ মে ২০২৬ ইং বৃহস্পতিবার বিশিষ্ট শিল্পপতি, কুমিল্লা-১১ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জননেতা কামরুল হুদা’র নিজ বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এই ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান ঘিরে বিকাল থেকে  সকল পর্যায়ের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানস্থল বিশাল মিলনমেলায় পরিণত হয়।
এসময় নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক ঐক্যের এক অনন্য আবহ তৈরি হয় পুরো অনুষ্ঠানজুড়ে।
অনুষ্ঠানে জননেতা কামরুল হুদা বলেন, “দেশ ও মানুষের কল্যাণে রাজনীতিকে মানবিক ও জনমুখী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সাম্য, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং উন্নয়নের সুফল তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি জনগণের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদ পূণর্মিলনী সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews