এই ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান ঘিরে বিকাল থেকে সকল পর্যায়ের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানস্থল বিশাল মিলনমেলায় পরিণত হয়।
এসময় নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক ঐক্যের এক অনন্য আবহ তৈরি হয় পুরো অনুষ্ঠানজুড়ে।
অনুষ্ঠানে জননেতা কামরুল হুদা বলেন, “দেশ ও মানুষের কল্যাণে রাজনীতিকে মানবিক ও জনমুখী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সাম্য, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং উন্নয়নের সুফল তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি জনগণের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদ পূণর্মিলনী সম্পন্ন হয়।
Leave a Reply