1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১০ বার

মোঃ মিজানুর রহমান মিনু: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

র‌্যাব জানায়, শনিবার (২৪ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শালধর এলাকার জামতলা চৌমুহনীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোঃ বিল্লাল হোসেন ওরফে সিফাত (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত বিল্লাল হোসেন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বড়জালা গ্রামের মৃত আলী আকবরের ছেলে। র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে সরবরাহ করে আসছিল।

মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews