মোঃ মিজানুর রহমান মিনু: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
র্যাব জানায়, শনিবার (২৪ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শালধর এলাকার জামতলা চৌমুহনীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোঃ বিল্লাল হোসেন ওরফে সিফাত (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত বিল্লাল হোসেন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বড়জালা গ্রামের মৃত আলী আকবরের ছেলে। র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে সরবরাহ করে আসছিল।
মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply