1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে অকালে প্রাণ গেলো দুই যুবকের পাচার অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসার ভাঙল মৌসুমী হামিদের যুক্তরাষ্ট্র নিজেরা নিজেদের সঙ্গেই আলোচনা করছে : ইরান মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দলে চান প্রধান নির্বাচক নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল কালীগঞ্জে গণহত্যা দিবসে খলাপাড়া বধ্যভূমিতে ইউএনও’র শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ ৭ জন গ্রেফতার বেনাপোল দিয়ে ভারত থেকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে,দেশে ফিরলেন ৪ যুবতী

যুক্তরাষ্ট্র নিজেরা নিজেদের সঙ্গেই আলোচনা করছে : ইরান

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৬ বার

ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র কার্যত নিজের সঙ্গেই আলোচনা করছে বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে কটাক্ষ করে ইব্রাহিম জুলফাকারি বলেন, ‘তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এতটাই বেড়েছে যে এখন তারা নিজের সঙ্গেই আলোচনা শুরু করেছে।’ জোলফাকারি বলেন, ‘আমাদের সঙ্গে তাদের কখনোই মিল হতে পারে না। ’ তবে তার এই মন্তব্যের এক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ শেষ করতে ইরান সমঝোতায় আসতে আগ্রহী।’

তিনি কড়া বার্তায় বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী দ্বারা আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত- এটা মেনে না নেওয়া পর্যন্ত মার্কিন বিনিয়োগ এবং যুদ্ধ-পূর্ববর্তী জ্বালানির দাম ফিরে আসবে না।’ তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কূটনৈতিক বাকযুদ্ধকে উসকে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews