1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

ব্রাজিল তারকার হ্যাটট্রিকে চেলসির বিশাল জয়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬২ বার

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রোর দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় তুলে নিয়েছে চেলসি। পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে অ্যাস্টন ভিলাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াইয়ে নিজেদের অবস্থান আরো শক্ত করেছে ব্লুজরা।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় চেলসি। খেলার মাত্র দুই মিনিটের মাথায় গোল করে অ্যাস্টন ভিলাকে এগিয়ে দেন আরেক ব্রাজিলিয়ান ডগলাস লুইজ। এতে সফরকারীদের আত্মবিশ্বাস কিছুটা নড়ে গেলেও দ্রুত ম্যাচে ফিরে আসে তারা। পরে আরেকটি গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। তার সঙ্গে কোল পালমারও একটি গোল যোগ করলে ৪-১ গোলের জয় নিশ্চিত হয় চেলসির। এই মৌসুমে প্রিমিয়ার লিগে এটি জোয়াও পেদ্রোর ১৪তম গোল। ম্যাচ শেষে তার পারফরম্যান্সের প্রশংসা করেন চেলসির কোচ লিয়াম রোজেনিয়র। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চেলসি। একের পর এক আক্রমণে ভিলার রক্ষণভাগে চাপ তৈরি করে তারা। সেই চাপ থেকেই জোয়াও পেদ্রো জোড়া গোল করে দলকে এগিয়ে নেন। তিনি বলেন, ‘পেদ্রো দারুণ খেলেছে। তার বাম পায়ের গোলটি ছিল বিশ্বমানের। তবে সহজ দুটি গোলেও সে ঠিক সময়ে ঠিক জায়গায় ছিল, যা একজন স্ট্রাইকারের বড় গুণ।’

এই জয়ের ফলে প্রিমিয়ার লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে চেলসি। চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলার থেকে তারা এখন মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন আরো উজ্জ্বল হয়েছে তাদের। অন্যদিকে টানা খারাপ ফলের কারণে হতাশ অ্যাস্টন ভিলা শিবির। কোচ উনাই এমেরি বলেন, ‘আমরা এখন খারাপ সময় পার করছি। হয়তো দলের কাঠামো কিছুটা নড়ে গেছে। তবে সামনে এখনো সময় আছে। আমাদের একসঙ্গে থেকে কঠোর পরিশ্রম করে ঘুরে দাঁড়াতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews