1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রক্তপাত বন্ধ হোক: এরদোয়ান।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৪ বার

ইরানে চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। একই সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আঙ্কারায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘আমরা শান্তির পক্ষে। আমরা চাই রক্তপাত বন্ধ হোক, অশ্রুধারা থেমে যাক এবং আমাদের অঞ্চল বহু বছর ধরে যে স্থায়ী শান্তির জন্য আকুল, তা অবশেষে প্রতিষ্ঠিত হোক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেও যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের কড়া সমালোচক এরদোয়ান বলেন, “শনিবারের যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা, যা এই যুদ্ধের সূচনা করে এবং তেহরানের পাল্টা হামলার জন্ম দেয়—তা ছিল ‘অবৈধ’।” তিনি আরো বলেন, যুদ্ধবিরতি কার্যকর না হওয়া এবং আমাদের অঞ্চলে শান্তি ফিরে না আসা পর্যন্ত আমরা সব পর্যায়ে আমাদের কূটনৈতিক যোগাযোগ জোরদার করব।

ইরানে সংঘাতে ক্ষতিগ্রস্ত বেসামরিক মানুষ ও নিষ্পাপ শিশুদের দুর্ভোগের কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, এ দৃশ্য তাকে গভীরভাবে ব্যথিত করছে। ন্যাটো জোটভুক্ত মুসলিম-অধ্যুষিত দেশ তুরস্কের ইরানের সঙ্গে প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েল ও মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ প্রায় অর্ধশত শীর্ষ নেতা নিহত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews