দুই দিন আগে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানজুড়ে মোট ৫৫৫ জন নিহত হয়েছে বলে সোমবার জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট। মানবিক সংস্থাটি টেলিগ্রামে এক পোস্টে বলেছে, ‘আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে জায়নিস্ট-আমেরিকান সন্ত্রাসী হামলার পর এ পর্যন্ত ১৩১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুঃখজনকভাবে আমাদের ৫৫৫ জন স্বদেশী নিহত হয়েছেন।’
এ পর্যন্ত দেশে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ১৩১টি কাউন্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। রেড ক্রিসেন্টের মানবিক মিশনের নেতৃত্বে ত্রাণ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলমান রয়েছে; ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল কাজ করছে এবং সারা দেশে এক লাখেরও বেশি স্বেচ্ছাসেবী পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বর্তমানে প্রায় ৪০ লাখ স্বেচ্ছাসেবকের একটি নেটওয়ার্ক মানবিক সেবা, সহায়তা ও মনোসামাজিক সমর্থন প্রদানের জন্য প্রস্তুত রয়েছেও বলে জানায় তারা।
Leave a Reply