1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পন্টুনের সাথে আকস্মিক ধাক্কায় নিখোঁজ জেলে

  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮৯ বার

 

আ: রহিম গাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা :
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পন্টুনের সাথে আকস্মিক ধাক্কায় মাছ ধরার  ট্রলার থে‌কে  ছিঁটকে প‌ড়ে এক জেলে নিখোঁজ রয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীত এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম মো. আল আ‌মিন (৩৫)। তিনি গলাচিপা উপজেলাধীন চর বিশ্বাস ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সাগর থেকে মাছ ধরে আজ সকালে তিনি তীরে ফিরেছেন।
এ ঘটনার পর থে‌কে নৌ-পুলিসের উপস্থিতিতে নদীতে জাল ফে‌লে নি‌খোঁজ জে‌লে‌কে  উদ্ধা‌রের চেষ্টা চালা‌চ্ছে স্থানীয়রা।

ট্রলার মা‌লিক আসাদুল প‌্যাদা ব‌লেন,”আজ সোমবার সকাল ৯টার দি‌কে তার মাছ ধরার ট্রলার সাগর থে‌কে ফি‌রে  চরমোন্তাজ  লঞ্চঘাটে নোঙ‌র ক‌রে।  এসময় ট্রলার‌টি পন্টু‌নের সা‌থে আক‌স্মিক ধাক্কা লা‌গে । এ‌তে ট্রলা‌রে থাকা আল আ‌মিন  ছিঁট‌কে বুড়াগৌরঙ্গ নদী‌তে প‌ড়ে যায়।  ত‌বে এসময়  তি‌নি  ট্রলা‌রের ছিলেন না ব‌লে জানান।

চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পন্টু‌নের  সাথে এক‌টি মাছ ট্রলার বাধার সময় আল-আমিন না‌মে এক জে‌লে  পা পিছলে নদী‌তে পড়ে যায়। এরপর স্থানীয়রা নদী‌তে জাল ফে‌লে উদ্ধারের চেষ্টা অব‌্যাহত রে‌খে‌ছেন। ত‌বে এখন পর্যন্ত উদ্ধার হয়‌নি। ফায়ার সা‌র্ভি‌সের ডুবু‌রি দল‌কে খবর দেয়া হ‌য়ে‌ছে।

###
আ: রহিম গাজী
রাঙ্গাবালী ( পটুয়াখালী ) সংবাদদাতা :
মোবাইল ০১৬০৯৬৯৫৪৩৭

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews