1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তিনটি পৃথক মামলা ও ৭০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৬৪ বার

 

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

 

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে তিনটি পৃথক মামলা ও ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ জুন) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কিশোরপুর, আমগ্রাম, উজানখলসী ও কিসমত বগুড়া এলাকায় ধানী জমিতে ভেকু (খননযন্ত্র) দিয়ে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানে মোট তিনটি পৃথক মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় আমগ্রাম এলাকায় সড়ক পরিবহন ও বালু ব্যবস্থাপনা আইনে দুটি মামলা করা হয় এবং অভিযুক্ত ব্যক্তি জহুরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

উজানখলসীতে এক ব্যক্তির বিরুদ্ধে ৫০ হাজার টাকার মামলা এবং কিশোরপুর ও কিসমত বগুড়া এলাকায় পুকুর খননে ব্যবহৃত একটি ভেকু গাড়ি জব্দ করে অকেজো করে দেওয়া হয়।

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন,“অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করে কৃষি জমি ধ্বংস করা হচ্ছে — যা আইনত দণ্ডনীয়। আমরা নিয়মিতভাবে এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews