1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বেনাপোলে গ্রেফতার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা জি. এম. শাহাবুদ্দিন আজম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৫৪ বার

 

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেফতার হয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা জি. এম. শাহাবুদ্দিন আজম। মঙ্গলবার সকাল ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও গোপালগঞ্জে একাধিক ফৌজদারি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, জি. এম. শাহাবুদ্দিন আজম পাসপোর্ট নম্বর B00073948 ব্যবহার করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। চেকিংয়ের সময় পুলিশি তথ্যভান্ডারের সঙ্গে তার নাম ও পাসপোর্ট নম্বর যাচাই করে দেখা হলে গ্রেফতারি পরোয়ানার তথ্য সামনে আসে। এরপর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে।

আটক জি. এম. শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মইনুদ্দিন।

এ বিষয়ে তার পরিবারের সদস্যরা জানান, জি. এম. শাহাবুদ্দিন আজম উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভারত যাচ্ছিলেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় (মামলা নম্বর-৫২; ধারা ৩০২/১১৪/১০৯ দণ্ডবিধি) তিনি এজাহারনামীয় আসামি। এছাড়া গোপালগঞ্জ সদর থানায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর আরেকটি মামলায় (মামলা নম্বর-২৪; ধারা ১৪৭/১৪৮/১৪৯/৩৩১/৩০২/১০৯/১০৪) তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া বলেন, “ইমিগ্রেশনে আটক ব্যক্তিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে গোপালগঞ্জে দায়ের করা মামলার পরোয়ানার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।”

এ ঘটনায় বেনাপোল সীমান্ত ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews