1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

অনলাইন গণমাধ্যমকে সুরক্ষা দেবে সরকার : তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৫৯৮ বার
ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার অনলাইন গণমাধ্যমকে সুরক্ষা দেবে। তিনি বলেন, দেশের অনলাইন গণমাধ্যমগুলো অবাধ তথ্যপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সরকার অনলাইন গণমাধ্যমকে সুরক্ষা দেবে। সদ্যপ্রণীত নীতিমালা এ ক্ষেত্রে দিকনির্দেশনার কাজ করবে।

রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বিওএমএ) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমের পবিত্রতা রক্ষার ওপর সবিশেষ গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, অনলাইন সংবাদপোর্টালগুলোকে যেমন গণমাধ্যমের পবিত্রতা বজায় রাখতে হবে, তেমনি সাংবাদিকতার নামে মিথ্যাচার, চরিত্রহনন, গুজব ও উস্কানি ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

বিওএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আলতাফ মাহমুদ ও মহাসচিব সৌমিত্র দেব এ সময় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণীত হওয়ায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান ও নীতিমালাটি সবার জন্য উন্মুক্ত করতে দ্রুত গেজেট প্রকাশের অনুরোধ করেন।

সভায় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়নকালে সক্রিয় ভূমিকা পালনের জন্য ‘বিওএমএ’সহ সব অংশীজনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।

বিওএমএ নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহ-সভাপতি ড. আব্দুর রহিম খান, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. কামাল হোসেন, মো. মাসুদ ও সাজ্জাদ হোসেন আপোষ, যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক মো. লুৎফুর রহমান, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক খান মো. নকিব, সহ-প্রচার সম্পাদক আফরোজা বেগম শিরিন, নির্বাহী সদস্য কুরছিয়া পারভীন জুঁই ও কামরুজ্জামান হিমু মতবিনিময়ে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews