1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

হবোই একদিন নেতা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার

আমিও একদিন কর্মী ছিলাম রাজনৈতিক কর্মী-
নেতাদের নীতিবাচক কর্মে হয়েছি ব্যতিক্রম ধর্মী,
যা বলেছে তাই করেছি ভাবিনি আগে কি পিছে-
ভাবি এখন ন্যায়-নীতিতে করেছি যা সব মিছে !

শুনেছি তা; বলেছে যা আমায় প্রিয় নেতাগন-
ভাবি এখন অগোচরে সেসব…একাকী এখন,
বুঝিনি তখন কে আপন আদর্শে কে বা পর-
বুঝি এখন তা অভিজ্ঞতায় উপলদ্ধিতে মর্মর !

বলিনি কথা ইচ্ছা করেই কত ভিন্নমতাদর্শীর সাথে-
দেখেছি বলতে কথা নেতাদেরকে হাত রেখে হাতে,
বুঝিনি তখন কি অর্থে রাখতে হয় যে হাতে হাত-
এখন বুঝি সেদিনের কথা সম্প্রীতি ও সংঘাত !

দলের নীতি আদর্শ সমুন্নত রেখে রাজপথে-
চলতে বলতে হবে কথা যৌক্তিকতার সাথে,
গড়তে আধুনিক সোনার বাংলা মাতৃভূমি স্বদেশ-
দূর্নীতি প্রতিরোধ করে এগিয়ে নিতে লাগবে পরিবেশ।

দিতে নেতৃত্ব দেশ প্রেমে প্রতিবাদী রুপ ভাষায়-
হবেনা দূর্নীতি অনিয়ম আর কোন লোভ লালসায়,
বোঝাতে হবে সকল শ্রেনী পেশার নাগরিকদের-
দেশ প্রেমের চেয়ে কি আর কোন মহত্ব আছে ঢেড়!

দেশকে ভালোবাসা ফরজ এ কথা জেনে-
পড়তে হবে ঝাঁপিয়ে দেশের দ্বীপ্ত উন্নয়নে,
এগিয়ে যাবে দেশ মাতা সবার ভালোবাসায় ধন্য-
এখনো সুখে আছি বাংলা মায়ের ভালোবাসার জন্য !

দিতে নেতৃতৃ হতে চাই আদর্শিক একজন নেতা-
ছিলেন যেমন জননেতা ভাষানী বঙ্গবন্ধু জাতির পিতা,
হতে চাই জনসাধারনের প্রিয় একজন লোক-
গতিশীল রাজনীতিতে আছে মোর প্রবল ঝোক…! লেখকঃ এস এম মনিরুজ্জামান আকাশ, প্রভাষক- সমাজবিজ্ঞান বিভাগ,প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews