1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখের বেশি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ বার

বাংলার রূপ ডেস্কঃ ভোটার তালিকা হালনাগাদ আগামী ২০ জানুয়ারি শুরু এবং আগামী ২ মার্চ ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। সানাউল্লাহ বলেন, ‘ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে বর্তমান কমিশন।’
এ সময় ভোটার তালিকায় নির্ভুল তথ্য দিতে অনলাইনে ভোটারদের আবেদন করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার।

খসড়া ভোটার তালিকা প্রসঙ্গে সানাউল্লাহ জানান, চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন ভোটার রয়েছে। দেশে ২০২৪ সালের চেয়ে নতুন করে ভোটার হয়েছে অর্থাৎ ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। যা ১.০৫ শতাংশ বেশি।
তিনি আরও জানান, এবার খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন। অপরদিকে নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৪০৯ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ১৭ জানুয়ারি পর্যন্ত থাকবে ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন। আর এ বিষয়ে শুনানি নিষ্পত্তির শেষ দিন আগামী ৩১ জানুয়ারি। আর গৃহীত সিদ্ধান্ত দেয়া হবে ৯ ফেব্রুয়ারি।

প্রবাসী ভোটারদের ৭টি দেশে নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ১১টি মিশনে চালু হয়ে এখন পর্যন্ত ১৩ হাজার ১৫১ প্রবাসীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। এছাড়া, হালনাগাদ কার্যক্রমে প্রবাসীদের অনলাইনে আবেদন করার পরামর্শও দিয়েছে ইসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews