1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফয়েজ হাসপাতালের বিছানায় মৃত্যুর যন্ত্রনায় কাতরাচ্ছেন! চৌদ্দগ্রামে ফ্যামিলি কার্ড শুমারি সফল করতে কামরুল হুদার আহ্বান চৌদ্দগ্রামের বিএনপির রাজনৈতিক অঙ্গনে কামরুল হুদার বিকল্প কেউ নেই! একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ চৌদ্দগ্রামের কামরুল হুদা চৌদ্দগ্রামে জবাই করে স্কুল ছাত্রকে হত্যাঃ মামলার পুনরায় তদন্তের দাবী নিহতের পরিবারের! একজন সফল সমাজ সেবক ও রাজনীতিবীদ চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২

চাঁদপুরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফয়েজ হাসপাতালের বিছানায় মৃত্যুর যন্ত্রনায় কাতরাচ্ছেন!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মীর হোসেন মোল্লাঃ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত চাঁদপুরের ফয়েজ হাসপাতালের বিছানায় মৃত্যুর যন্ত্রনায় কাতরাচ্ছেন বলে পাওয়া গেছে। পূর্ববিরোধের জের ধরে একটি সন্ত্রাসী বাহিনী ফয়েজ উল্লাহ পাটোয়ারী নামক এ ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যক্তিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত ১৪ নভেম্বর রাত আনুমানিক ৯ টার সময় চাঁদপুর সদর মডেল থানাধীন ১২নং চান্দ্রা ইউনিয়নের বাংলা বাজার ওয়াপদার ওপর কাঁচা মালের আড়ালের সামনে পাকা রাস্তায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ফয়েজ উল্লাহ পাটোয়ারীর স্ত্রী তাছলিমা বেগম (২৯) চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ববিরোধের জেরে অভিযুক্ত মিরাজ হোসেন বাবু সহ অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি ভুক্তভোগীকে ঘিরে ধরে মারধর করেন। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয় এবং মাথায় ৯টি সেলাই দিতে হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।
অভিযোগকারীর দাবি, হামলাকারীরা তাঁর স্বামীর কাছ থেকে নগদ ১ হাজার ২০০ টাকা নিয়ে যায়। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
অভিযোগপত্রে আরও বলা হয়, ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে বাংলা বাজার এলাকার একটি সেবা ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তাছলিমা বেগম তাঁর লিখিত অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। অভিযোগের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র সংযুক্ত করা হয়েছে বলেও উল্লেখ রয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ বলেন, অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে আইনের ঊর্ধ্বে রাখা হবে না। পাশাপাশি নিরপরাধ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে।”


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews