1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর কামরুল হুদার হাতকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন মজিবুর রহমান চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোরী ৬দিন পর কক্সবাজার থেকে উদ্ধার* বনফুল ডিপার্টমেন্টাল স্টোরে আগুনে পুড়ে ৬০ থেকে৭০ লাখ টাকার ক্ষতি চৌদ্দগ্রামের নারীকে মারধরের পর হত্যার চেষ্টা: ২ জনের বিরুদ্ধে মামলা পরিকল্পিত সন্ত্রাস- নৈরাজ্যের’ প্রতিবাদে চৌদ্দগ্রামের বিএনপির মিছিল চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে পণ্যের দাম দ্বিগুণ!

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মীর হোসেন মোল্লাঃ বাজারে পণ্যের সংকট না থাকলেও মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা ও কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজির কারণে ভোক্তাদের গুনতে হচ্ছে বাড়তি দাম। সিপিডির গবেষণায় উঠে এসেছে, চালের দাম উৎপাদক থেকে ভোক্তার হাতে পৌঁছাতে প্রায় দ্বিগুণ হয়ে যায়।

কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজির মতো অদৃশ্য খরচের কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না। যার নেতিবাচক প্রভাব পড়ছে সমাজের সব শ্রেণির ওপর। বৃহস্পতিবার রাজধানীতে গবেষণা সংস্থা সিপিডির এক সংলাপে এ মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজারে সংকট না থাকলেও, বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম চড়া। চোখে পড়ে না সরকারি সংস্থার তদারকিও। যার সুযোগ নেয় মধ্যসত্বভোগীরা। দাম বৃদ্ধির কারণ নিজেদের গবেষণায় তুলে ধরে সিপিডি। চাল, আলু, পেঁয়াজসহ ১০ নিত্যপণ্য নিয়ে ৮১০টি বাজার ঘুরে প্রতিবেদন তুলে ধরা হয় গবেষণায়।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, চালের গড় দাম ৫ হাত ঘুরে প্রায় দ্বিগুন বাড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৮ টাকা মুনাফা করে মিল মালিকরা। ডাল, কাঁচামরিচে বেশি মুনাফা করে শহরের আড়তদাররা। বেগুন-আলুর ক্ষেত্রে কারসাজি করে খুচরা বিক্রেতারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews