1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর কামরুল হুদার হাতকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন মজিবুর রহমান চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোরী ৬দিন পর কক্সবাজার থেকে উদ্ধার* বনফুল ডিপার্টমেন্টাল স্টোরে আগুনে পুড়ে ৬০ থেকে৭০ লাখ টাকার ক্ষতি চৌদ্দগ্রামের নারীকে মারধরের পর হত্যার চেষ্টা: ২ জনের বিরুদ্ধে মামলা পরিকল্পিত সন্ত্রাস- নৈরাজ্যের’ প্রতিবাদে চৌদ্দগ্রামের বিএনপির মিছিল চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: শরীয়তপুরের দুই জমজ ভাইকে ল্যাপটপ উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মোহাম্মদ শামীম: মোবাইলে ইউটিউব দেখে সফটওয়্যার তৈরি করে নজর কেড়েছে শরীয়তপুরের দুই জমজ ভাই তাফসির হাসান ও তানভীর হাসান। আর্থিক অসচ্ছলতার কারণে ল্যাপটপ কিনতে না পারা এই দুই খুদে উদ্ভাবকের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

শরীয়তপুর আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এই দুই ভাই মোবাইলের ক্ষুদ্র পর্দায় ইউটিউব দেখে সফটওয়্যার তৈরির কাজ শেখে। সম্প্রতি তাদের এই উদ্ভাবনী কাজের একটি ভিডিও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নজরে আসে। খবর পেয়ে প্রতিমন্ত্রী তাদের পরিবারসহ জাতীয় ক্রীড়া পরিষদে আমন্ত্রণ জানান।
জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক বিশেষ আয়োজনে তাফসির ও তানভীরের হাতে নতুন ল্যাপটপ তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ল্যাপটপের পাশাপাশি দুই ভাইয়ের ভবিষ্যৎ পড়াশোনার সুব্যবস্থা নিশ্চিত করারও আশ্বাস দেন তিনি।
প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দুই ভাই জানায়, মোবাইলে গেমস খেলে সময় নষ্ট করার চেয়ে প্রযুক্তি ও সফটওয়্যার তৈরির প্রতি তাদের আগ্রহ অনেক বেশি। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’-তে (NASA) কাজ করার স্বপ্নের কথা প্রতিমন্ত্রীকে জানায় তারা। প্রতিমন্ত্রীও তাদের স্বপ্নের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং উৎসাহ দেন।
উল্লেখ্য, তাফসির ও তানভীর পঞ্চম শ্রেণীতেও সাধারণ বৃত্তিলাভ করেছিল। তাদের বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আর্থিক টানাপোড়েনের মধ্যেও ছেলেদের এমন সাফল্যে ও সরকারি স্বীকৃতিতে উচ্ছ্বসিত তাদের বাবা-মা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews