1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

সম্পত্তি নিয়ে বিরোধের জের, চৌদ্দগ্রামে হামলা ও লুটপাট

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২১ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সাংবাদিক ও মেম্বার দম্পত্তির বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মহিলা মেম্বার মাসুদা আক্তার মিনা।

অভিযোগে উল্লেখ করা হয়, কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামের সাংবাদিক শাহজালাল ভুঁইয়া উজ্জ্বলের স্ত্রী মাসুদা আক্তার মিনা ইউপির নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার। দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং লিডার জীবন ও ইন্ধনদাতা মোহাম্মদ আলীর সাথে সম্পত্তি নিয়ে বিরোধে চলছে। আদালতে মামলাও চলমান রয়েছে। বিরোধকে কেন্দ্র করে কিশোর গ্যাং লিডার জীবনের নেতৃত্বে অপর সদস্যরা বিভিন্ন সময় তাদেরকে হুমকি ধমকি ও বাড়ি ঘর দখলের পাঁয়তারা করে আসছে।

এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মোঃ ইলিয়াছের বাড়িতে ঢুকে রান্নাঘর ভাংচুর করে এবং টিনের বেড়া দিয়ে ইলিয়াছের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এরপর মাসুদা আক্তার মিনার বাড়িতে অনাধিকার প্রবেশ করে বসত ঘরের জিনিসপত্র ভাংচুর করে এবং ভ্যানিটি ব্যাগ থেকে কোরবানির পশু গরু ক্রয়ের পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়। বাধা দিলে কিশোর গ্যাং সদস্যরা মাসুদা আক্তার মিনার গলায় থাকা ৫ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন টেনে নিয়ে যায়। ওই সময় হামলারকারীরা বসত ঘরের থাই গ্লাস, খাট, রেক, চাউলের ড্রাম, হাঁড়িপাতিলসহ আসবাবপত্র ভাংচুর করে এবং ঘরের পার্শ্বে পানির ছোট পুকুরসহ যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। এসময় তারা পানির ট্যাংকির পাইপও খুলে নিয়ে যায়। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে মাসুদা আক্তার উল্লেখ করেন।

অবস্থা বেগতিক দেখে ৯৯৯-এ কল করলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাং সদস্যরা পালিয়ে যায়। বর্তমানে কিশোর গ্যাং সদস্যরা প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করেন ইউপি মেম্বার মাসুদা আক্তার মিনা। এ ঘটনায় রোববার ইউপি মেম্বার মাসুদা আক্তার মিনা বাদি হয়ে বুদ্দিন গ্রামের কিশোর গ্যাং লিডার জীবন, জিহাদ, মাজহারুল ইসলাম, শাওন, সেলিম, খোকনসহ ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews