1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জে বিএনপি নেতার বাড়িতে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্টের অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক তত্ত্ব ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালামের বাড়িঘরে পরিকল্পিতভাবে দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, এটি শুধু একটি পরিবারের প্রতি অসভ্য আচরণ নয়, বরং সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতির চরম অবক্ষয়ের বহিঃপ্রকাশ। তারা অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়েও এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার মুখোমুখি হতে হয়নি। অথচ বর্তমানে বিএনপি ক্ষমতায় থাকার সময় এমন ঘটনা ঘটায় তারা বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনায় আবুল কালামের ছোট ভাই জায়েদুল হক শাকিল (৪২), পিতা-মৃত হাছেন আলী, সাং-উত্তর ভাদার্তী, কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড, কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০ মে ২০২৬ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে পরিবারের সবাই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন ২১ মে সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ঘুম থেকে উঠে তারা দেখতে পান, বসতঘরের দরজার সামনের সিঁড়ি এবং উঠানের বিভিন্ন স্থানে ডাস্টবিনের দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে। দুর্গন্ধে বাড়ির পরিবেশ চরমভাবে দূষিত হয়ে পড়ে। এতে পরিবারের নারী ও শিশু সদস্যদের বসবাস করা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

জায়েদুল হক শাকিল অভিযোগে আরও বলেন, “অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা আমাদের এই এলাকায় বসবাস করতে না দেওয়ার হীন উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ন্যাক্কারজনক কাজ করেছে।” তিনি আরও জানান, প্রতিবেশীদের সঙ্গে পূর্ব থেকে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে বক্তব্য জানতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews