1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার আইনে অভিযান, দুই হোটেলকে জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১০ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার (১৮ মে) বিকেলে কালীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় দুইটি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে রাজধানী হোটেলের মালিক আলম মিয়া (৪৫), পিতা- আজিম উদ্দিনকে ৫ হাজার টাকা এবং আল আমিন হোটেলের মালিক ওসমান (৫৫), পিতা- মৃত আমিন উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে রাষ্ট্র পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্র এবং বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews