1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

ফটিকছড়িতে দোকানের গোডাউনে যুবকের মরদেহ উদ্ধার, ঘিরে রহস্য

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬৮ বার

মু. আজিজ, ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মির্জারহাট বাজারের একটি মুদির দোকানের গোডাউন থেকে জুয়েল আরমান (৩১) নামে এক যুবকের মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল আরমান উপজেলার নারায়ণহাট ইউনিয়ন এর ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর বড়বাড়ির বাসিন্দা জহুরুল ইসলাম সওদাগরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বিকেলে দোকানের এক কর্মচারী গোডাউনে প্রবেশ করলে সেখানে জুয়েল আরমানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূজপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নাসিম হোসেন জানান, নিহতের গলায় আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত হতে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, জুয়েল আরমান বেশ কিছুদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে ভূজপুর থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews