1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২ বার

মো:আজগর আলী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সংস্কারকাজ চলাকালে ওপর থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) হাসপাতালটির সংস্কারকাজ পরিচালনা করছিল। এ সময় ভবনের ওপরের অংশে কাজ করার সময় এক নির্মাণ শ্রমিক হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এতে তার একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনার বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলমের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। পরে আহত শ্রমিককে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আহত শ্রমিকের ভাঙা হাতে প্লাস্টার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে। রোগীকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews