মীর হোসেন মোল্লা: সমাজ সেবায় এবং সাংগঠনিক দক্ষতার মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য- চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ মজুমদারকে মানবাধিকার শান্তির পদক এবং সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার ০৯ মে বিকালে রাজধানীর বিজয়নগর অরনেট থ্রী স্টার হোটেলের অডিটোরিয়ামের হল রুমে- ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। স্থানীয়রা জানায়, রাজনীতিবিদের ক্ষেত্রে সততা, আদর্শ এবং সাংগঠনিক দক্ষতার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরী। সত্যিকারের রাজনীতিবিদরা জনসেবার মধ্য দিয়ে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন- এমন শ্রেনীর মানুষদের মধ্যে অন্যতম এক সমাজ সেবক মোঃ হারুন অর রশিদ মজুমদার। চৌদ্দগ্রামের রাজনৈতিক অঙ্গনে তিনি একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। নিঃসন্দেহে তিনি সমাজসেবক ও রাজনীতিবিদ হিসেবে বর্তমান তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে রেখেছেন। সমাজসেবক হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক সহযোগিতার হাত প্রসারিত করে আসছেন। চৌদ্দগ্রামের জনতার মেয়র হিসেবে হারুন অর রশিদ মজুমদার আর্তমানবতার সেবা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে ব্যাপক সুনাম অর্জন করেছেন বলে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জানিয়েছেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে “শ্রমিকদের জীবনমান উন্নয়নে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি এ টি এম মমতাজুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ ফারুক হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ডক্টর মোঃ সাদী উজ জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাজিষ্ট্রেট রোকনউদদৌলা, একুশ পদক প্রাপ্ত অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন আহমেদ, মানবাধিকার জোটের উপদেষ্টা সাংবাদিক মীর হোসেন মোল্লা সহ অন্যান্য অতিথিবৃন্দ ও আমন্ত্রিত মেহমানবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মাননা পুরস্কার গ্রহন করে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সমাজ সেবক মোঃ হারুন অর রশিদ মজুমদার বলেন, সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আমাকে সনদপত্র ও সম্মাননা পুরস্কার প্রদান করায় আমি অত্যন্ত আনন্দিত। এ ধরনের পুরস্কার আমার ভাল কাজের গতিকে আরও বেশি অনুপ্রানিত করবে বলে আমি শতভাগ বিশ্বাস করি। হারুন অর রশিদ মজুমদার আরো বলেন, আমাকে বিশেষ সম্মাননা সনদ ও পুরস্কার প্রদান করায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি। রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি সমাজ সেবায় আরও অধিকতর আত্বনিয়োগ করে, মানুষের কল্যাণে যেন সর্বদা কাজ করতে পারি এজন্য দলীয় নেতা-কর্মী ও প্রিয় এলাকাবাসীসহ সকলের নিকট দোয়া ও সার্বিক সহযোগিতা প্রত্যাশী। প্রধান অতিথি তার বক্তব্যে চৌদ্দগ্রামের সমাজ সেবক এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদারের প্রসংশা করে বলেছেন, সমাজের উন্নয়ন ও মানবকল্যাণে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আজ আমরা গভীর গর্ব ও শ্রদ্ধার সাথে হারুন অর রশিদ মজুমদারকে এই সম্মাননা পুরস্কার প্রদান করছি। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হারুন অর রশিদ মজুমদারের উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। তার এই মানবিক প্রচেষ্টা সমাজে সহমর্মিতা, ঐক্য ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধান অতিথি আরো বলেন, হারুন অর রশিদ মজুমদার দীর্ঘদিন থেকে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূঁমিকা পালন করে দলকে সাংগঠনিকভাবে সক্রিয় এবং শক্ত অবস্থান সৃষ্টি করেছেন। তার এই মহৎ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের আরও অনেক মানুষকে সেবামূলক কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে। হারুন অর রশিদ মজুমদারের এই অনন্য অবদানের জন্য আমরা আন্তরিক অভিনন্দন জানাই এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
Leave a Reply